কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ০২:২৮ PM

‘Ecological Monitoring of Sundarbans’ বিষয়ক জাতীয় কর্মশালা

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৪-০৯-২০২৬ আর্কাইভ তারিখ: ১৪-০৯-২০৩০

সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় ‘Ecological Monitoring of Sundarbans’ বিষয়ক জাতীয় কর্মশালা আজ, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ঢাকার বনভবনের হৈমন্তী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (CEGIS) ও আরণ্যক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় সুন্দরবনের উদ্ভিদবৈচিত্র্য, প্রাণী ও মৎস্যবৈচিত্র্য, অজৈব নির্দেশক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবেশগত সূচকসহ সুন্দরবনের সামগ্রিক বাস্তুতান্ত্রিক স্বাস্থ্য ও পর্যবেক্ষণের ফলাফল উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ ফরিদুল ইসলাম, প্রতিমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. ফাহমিদা খানম, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব ইমরান আহমেদ, বন সংরক্ষক, খুলনা সার্কেল, খুলনা ও প্রকল্প পরিচালক, সুন্দরবন সুরক্ষা প্রকল্প।
বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ উপস্থাপনা, আলোচনা, প্রশ্নোত্তর ও মতবিনিময়ের মাধ্যমে সুন্দরবনের বর্তমান পরিবেশগত অবস্থা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি সুরক্ষায় বৈজ্ঞানিক ইকোলজিক্যাল মনিটরিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঐতিহ্য, জীববৈচিত্র্যের আধার এবং উপকূলীয় পরিবেশ ও মানুষের সুরক্ষার অন্যতম প্রধান প্রাকৃতিক ঢাল। তাই সুন্দরবনকে বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ, সংরক্ষণ ও সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখা আমাদের সকলের দায়িত্ব।

#Sundarbans #EcologicalMonitoring #ProtectionOfSundarbans #PSMFP #CEGIS #ArannaykFoundation #SaveSundarbans #Biodiversity #NatureConservation

ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪
ফাইল ৫
ফাইল ৬

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন