কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৩:৪৪ PM

National Workshop on Site Specific Plan (SSP) with GIS mapping for plantation Monitoring

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৮-০৯-২০২৬ আর্কাইভ তারিখ: ২৮-০৯-২০৩১

🌳 রোহিঙ্গা পুনর্বাসন এলাকা ও ভাসানচরসহ অন্যান্য বনায়ন মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার 🌳

আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার আগারগাঁওস্থ বন ভবনের হৈমন্তী মিলনায়তনে বিশ্ব ব্যাংকের অনুদানে বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “Establishing Green Belt at Bhasan Char and Reforestation of Rohingya Affected Area in Cox’s Bazar Under HELP” শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান Institute of Water Modelling (IWM) কর্তৃক SSP and GIS Mapping and Monitoring শীর্ষক বাস্তবায়নাধীন কার্যক্রমের উপর National Workshop on Site Specific Plan (SSP) with GIS mapping for plantation Monitoring অনুষ্ঠিত হয়। HELP প্রকল্পের অধীনে আয়োজিত এই কর্মশালায় কক্সবাজারের রোহিঙ্গা প্রভাবিত এলাকা এবং ভাসানচরে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বেষ্টনী তৈরি ও বনায়ন কার্যক্রমের জন্য জিআইএস (GIS) ম্যাপিং এবং বিশেষায়িত সাইট-স্পেসিফিক প্ল্যান (SSP) প্ল্যাটফর্মের বিস্তারিত দিক তুলে ধরা হয়।

National Workshop এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি; এছাড়া বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ড. নুরুন নাহার, অতিরিক্ত সচিব (উন্নয়ন), পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; এবং জনাব শামিমা বেগম, অতিরিক্ত সচিব (প্রশাসন), পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক (CCF) জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী। কর্মশালায় HELP প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ জগলুল হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া, আইডব্লিউএম (IWM) এবং রিমস (RIMS)-এর কর্মকর্তাবৃন্দ টেকনিক্যাল প্রেজেন্টেশন ও অভিজ্ঞতা বিনিময় করেন। একটি উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে জলবাইয়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ পুনরুদ্ধারে জিআইএস ভিত্তিক প্রযুক্তির গুরুত্ব ও ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, পরিকল্পনা কমিশন ও বন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

টেকসই পরিবেশ ও বনায়ন নিশ্চিতকরণে বাংলাদেশ বন অধিদপ্তর প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

#BangladeshForestDepartment #Reforestation #GISMapping #BhasanChar #CoxsBazar #GreenBelt #EnvironmentBD

ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪
ফাইল ৫
ফাইল ৬
ফাইল ৭
ফাইল ৮
ফাইল ৯

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন