কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ এ ১০:৪০ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২০-০৮-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১
বিশ্ব হাতি দিবস ২০২৫ উদযাপন
ঢাকা, ২০ আগস্ট ২০২৫: বিশ্ব হাতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ ২০ আগস্ট ২০২৫, বুধবার, সকাল ১০টা ৩০ মিনিটে হৈমন্তি মিলনায়তন, বন ভবন, আগারগাঁও, ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব মোঃ খায়রুল হাসান।
সভাপতিত্ব করেন জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ ছানাউল্ল্যা পাটওয়ারী, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল।
বিষয়কভিত্তিক উপস্থাপনা করেন ড. মোহাম্মদ আবদুল মোতালেব, হাতি বিশেষজ্ঞ এবং ভারপ্রাপ্ত নিবাহী পরিচালক আরণ্যক ফাউন্ডেশন এবং এ. এস. এম. জহির উদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল, বন অধিদপ্তর।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আলী রেজা খান, বন্যপ্রাণী বিশেষজ্ঞ, প্রাক্তন প্রিন্সিপাল ওয়াল্ডলাইফ স্পেশালিস্ট, দুবাই সাফারী পাক এবং ড. এম মনিরুল এইচ খান, অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এ বছর বিশ্ব হাতি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়,
“মাতৃ নেতৃত্ব, স্মৃতির টান
নিরাপদ রাখি হাতির বাসস্থান।"
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা বলেন, প্রাকৃতিক বন ফিরিয়ে আনার মাধ্যমে হাতির আবাসস্থল তৈরি করতে হবে এবং ভবিষ্যতে ব্যক্তিগতভাবে হাতি পালনের লাইসেন্স প্রদান করা হবে না।



