কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ এ ০৩:৩৮ PM
কন্টেন্ট: পাতা
বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বনের বাইরের বৃক্ষ (Tree outside forest) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইলক্ষ্যে বন অধিদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহায়তায় স্যাটেলাইট ইমেজ ভিত্তিক আধুনিক পদ্ধতি ব্যবহার করে ২০০০-২০১৪ সাল পর্যন্ত প্রথম বাংলাদেশের বৃক্ষাচ্ছাদন এর পরিমাণ নির্ণয় করেছিল। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে ২০১৪ থেকে ২০২০ সালের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে পুনরায় বৃক্ষাচ্ছাদনের হ্রাস-বৃদ্ধি পরীবিক্ষণের কার্যক্রম সম্পন্ন করা হয়। যার পরিমাণ দেশের মোট আয়তনের ২৪.৪০%। বৃক্ষ আচ্ছদন এখন দেশের এসডিজির জন্য একটি National Priority Target যা ২০৩০ সাল নাগাদ বৃদ্ধি করে ২৫% উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে।
